![]()
ডাঃমোঃইলিয়াছ বিশ্বাস কাশিয়ানী গোপালগঞ্জ (প্রতিনিধি)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৪ নং সাজাইল ইউনিয়নের মাজড়া মহিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে ২০২৬ সালে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) এক জাঁকজমকপূর্ণ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার গার্ডিয়ান সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্লা। তিনি নিজ হাতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি জনাব গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাজড়া মহিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও ফলাফলের ধারাবাহিকতায় একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।



মন্তব্য