শনিবার, ১৮ জুলাই ২০২৬
 

জুলাই শহীদদের স্মরণে মোল্লাহাটে আলোচনা সভা, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬

---
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। শহীদদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, চৌধুরী সেলিম আহমেদ, শেখ সাহেদ আলী, মোঃজাহিদুল ইসলাম মিয়া, মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, নাজমুল হাসান এবং জুলাই শহীদ বিপ্লব শেখের বাবা পারভেজ শেখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon