রিয়াজুল হক দিপু , ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন ।আমি দৈনিক যুগের কণ্ঠস্বরের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ।
আপনারা জানেন যে ,আগামীকাল ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস যথাযথ মর্যাদা ভাবগানতির্য পরিবেশে সারাদেশে পালিত হবে । এ কার্যক্রমে সাথে সংকৃষ্ট সকলে করোনা সংগমনের ঝুঁকি এড়াতে প্রতিটি অনুষ্ঠানে যথাভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করবেন। পাশাপাশি দুঃস্থদের খাবার বিতরণের ব্যবস্থা করা হলে আয়োজক কমিটি পূর্ব হতে পুলিশকে অবিহিত করবেন যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় । আরো বলেন।
জাতীয় শোক দিবস বাঙালি জাতির জন্য একটি শোকের দিন। এদিনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে নিশংস ভাবে হত্যা করা হয়েছিল ।
জাতীয় শোক দিবসে মসজিদে ও বিভিন্ন ধর্মীয় উপসনালয় দোয়া মাহফিলসহ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে । আমরা সকলেই যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করব ।
জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোন প্রকার অপপ্রচার/ গুজবে কান না দিয়ে এ বিষয়ে কোন বিভ্রান্তকর তথ্য পেলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানোর জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি ।
ধন্যবাদ জানিয়েছে দৈনিক যুগের কণ্ঠস্বরকে তার এই বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ।
মোঃ ইমরান হোসেন তালহা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি



মন্তব্য