শনিবার, ২৫ জুলাই ২০২৬
 

কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬

---
সাইফুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে “গাছ লাগান, জীবন বাঁচান স্লোগানে” আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ  বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে খোয়াজনগর আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কর্ণফুলীর ১৮টি সামাজিক সংগঠনে মাঝে ফলজ, বনজ ও ঔষধি  সাড়ে ১৭শ গাছের চারা বিতরণ করা হয়।

দুরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সভাপতি লায়ন রমজান আলী রমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়ুব বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী।  এতে আরো উপস্থিত ছিলেন, জাগরণী সংগের উপদেষ্টা শাহাজাহান ফারুকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল-মামুন, আবদুল্লাহ আল-জুনায়েদ, আবদুল্লাহ আল- ফরহাদ, আবদুল্লাহ আল-মুরাদ এবং জিএম আব্দুর রহিম, আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাষ্টার মনজুর আলম, সামাজিক সংগঠক শেখ আহমেদ ও হাফেজ আহমেদ, মুক্ত বিহঙ্গের প্রতিষ্ঠাতা সেলিম খাঁন, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি মুছা শিকদার, আনোয়ার মেম্বার, এছাড়াও কর্ণফুলীর বিভিন্ন সামাজিক সংগঠন- কর্ণফুলী প্রেসক্লাব, দুরন্ত দুর্বার, জাগরণী সংঘ, মুক্ত বিহঙ্গ ক্লাব, যুব সংঘ, প্রত্যাশা, দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদ, আজিমপাড়া ক্রীড়া সংস্থা, শাহমীরপুর সমাজ কল্যান পরিষদ, কর্ণফুলী সমাজ কল্যাণ পরিষদ, নামারবাড়ী সমাজ কল্যাণ পরিষদ, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল, মনির গুষ্টি সমাজ কল্যান পরিষদ, একুশে আইডিয়্যাল স্কুল, নব জাগরণ সংঘ, আজিম হাকিম স্কুল ও গোয়াজনগর ইয়াং স্টার ক্লাব।

এসময় উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে নির্মল রাখে, জলবায়ুর ভারসাম্য বজায় রাখে এবং ফল, কাঠ ও ঔষধসহ নানা উপকারিতা প্রদান করে। তাই বলা হয়, “একটি গাছ, একটি প্রাণ।” বক্তারা আরো বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ নির্বিচারে গাছ কাটা। এই সংকট থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা করা। আরো বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বৃক্ষরোপণকে অত্যন্ত উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি একটি গাছ রোপণ করে এবং মানুষ, পাখি বা কোনো প্রাণী তা থেকে উপকৃত হয়, তবে তা তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে।

বক্তারা আরো বলেন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করি। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো বড় হওয়া পর্যন্ত যত্নও নিতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon