শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
 

উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬

---
আল আমিন, নবীনগর (ব্রম্মনবাড়িয়া) প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর বড় বাজার। কর্মব্যাস্ত এ বাজার সরকের ফুটপাত দখলে নিয়ে চলছে হকারদের রমরমা ব্যাবসা। ফুটপাতের অতিরিক্ত দখলদারিত্বের ফলে বাধছে তীব্র যানজট। প্রতিদিন কর্মব্যাস্ত এ বাজারে আশাপাশের গ্রামগুলো থেকে আসেন শত শত মানুষ। এসকল যানজটে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে।
নবীনগরের মাননীয় ইউএনও মহোদয়ের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করতে ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান চালানো হয় বহুবার। কিন্তু প্রশাসনকে উপেক্ষা করেই আবারও দখল হয় ফুটপাতগুলো। ফলে এলাকাবাসীর এই দুর্ভোগের কোন স্থায়ী সুরহা হচ্ছেনা। এ বিষয়ে স্থানীয় কিছু মানুষের সাথেও কথা বললে তারা এমনটা জানায় যে, সরকে এসকল হকার দের জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল, বৃদ্ধি পাচ্ছে যানজট। মাঝে মদ্ধেই ঘটছে অনাকাঙ্খিত ঘটনা।
তাই এলাকাবাসীর এ সমস্যা নির্মূলে ও ফুটপাতকে দখলমূক্ত রাখতে এই বিষয়ে প্রশাসনকে শক্ত অবস্থানে আসতে হবে বলে মনে করছে সাধারন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon