![]()
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ কামরুল হাসান (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর নেতৃত্বে ডিবি বিশেষ টিম উত্তর এর অফিসার ও ফোর্স গণ গোপন সংবাদের ভিত্তিতে ১১/০৮/২০২২খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকা হতে ১২/০৮/২০২২ তারিখ ০৩.৪০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে পুরাতন রেলষ্টেশন হতে খোরশেদ আলম(৩২) ও কামাল(৩২)’দ্বয়কে আটক করে তাদের কাছ থেকে ০৪টি চোরাই মোবাইল উদ্ধার করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত মোবাইলগুলো তারা রিয়াজ উদ্দিন বাজারস্থ আব্দুল লতিফ মার্কেটের ৬ষ্ঠ তলার সুরুজ মিয়া(৩২), জয় চৌধুরী(২৫), বাবু(৩২)’দের নিকট বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করে। তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আব্দুল লতিফ মার্কেটের ৬ষ্ঠ তলার ১৫৪ নং রুম হতে সুরুজ মিয়া(৩২), জয় চৌধুরী(২৫) ও বাবু(৩২)কে ১৬টি চোরাই মোবাইল সহ গ্রেফতার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চোরাই মোবাইলগুলো তারা দেওয়ান বাজারের জনৈক তানভীর হাসান এর মাধ্যমে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। ধৃতদের দেখানো মতে তানভীর হাসান(২৫)’কে ১৩৬টি চোরাই মোবাইল, ০৭টি ল্যাপটপ, ০৮টি আইএমইআই চেঞ্জিং ডিভাইস, ০২টি ফ্লাশিং ডিভাইস সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতগন মোবাইল, ল্যাপটপ চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা পরস্পর যোগসাজসে মোবাইল ও ল্যাপটপ চুরি করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের নাম ঠিকানাঃ
১) মোঃ খোরশেদ আলম ( ৩২ ) , পিতা - মৃত নুরুল আমিন , মাতা হোসনেরা বেগম , সাং - কোরানপুর পাটোয়ারী বাড়ি , ডাকঘর - দাগন ভূঁইয়া , থানা - দাগন ভুইয়া , জেলা - ফেনী , বর্তমানে পশ্চিম মাদার বাড়ি , ০২ নং গলি , মাসুম মঞ্জিল রব্বানী সাহেব এর বিল্ডিং , ০৪ তলা , নাজিম উদ্দিন লেইন , থানা - সদরঘাট , জেলা - চট্টগ্রাম ,
২ ) মোঃ কামাল ( ৩২ ) , পিতা - মৃত নুরু , মাতা - জাহানারা বেগম , সাং -সিগাইল আলমগীর মেম্বারের বাড়ি , ডাকঘল - সিগাইল , থানা মুরাদনগর , জেলা - কুমিল্লা , বর্তমানে স্টেশন কলোনী সিরাজঘাট এর বাড়ি , থানা - সদরঘাট , জেলা - চট্টগ্রাম ,
৩ ) মোঃ সুরুজ মিয়া ( ৩২ ) , পিতা - আব্দুল মতিন , মাতা- হাসনা বেগম , সাং - বাগাই রামপুর , সরকার বাড়ি , ডাকঘর - গোপালপুর , থানা - তিতাস , জেলা - কুমিল্লা , বর্তমানে নতুন ব্রীজ বাস্তুহারা কলোনী , দুবাই ওয়ালার বাসা , ওয়ার্ড নং -৩৫ , থানা - বাকলিয়া , জেলা - চট্টগ্রাম ,
৪) জয় চৌধুরী ( ২৫ ) , পিতা - অলিল চৌধুরী , মাতা - মনষি চৌধুরী , ‘ সাং - কাপ্তাই রাস্তার মাথাদ , বৈকুন্ড চৌধুরী বাড়ি , ডাকঘর - হাটহাজারী , থানা - হাটহাজারী , জেলা - চট্টগ্রাম ,
৫) মোঃ বাবু ( ৩৫ ) , পিতা - মোঃ রাজু , মাতা - আনোয়ারা বেগম , স্ত্রী শাহিনা আক্তার , সাং - কেরানীগঞ্জ , রাজু মিয়ার বাড়ি , ডাকঘর সদরঘাট , থানা - কেরানীগঞ্জ , জেলা - ঢাকা , বর্তমানে ছোটপুল বিজ ফিল্ট রোড এজাজ মিয়ার ভাড়াঘর , ওয়ার্ড নং -২৭ , থানা - হালিশহর , জেলা - চট্টগ্রাম ,
৬ ) মোঃ তানভির হাসান ( ২৫ ) , পিতা - আব্দুল হান্নান , মাতা - শরিন আক্তার , সাং - ডিসি রোড , পশ্চিম বাকলিয়া , মুজাহের টাওয়ার , ৪ র্থ তলা , ওয়ার্ড নং -১৭ , ডাকঘর - চকবাজার , থানা - বাকলিয়া , জেলা চট্টগ্রাম ।
মোহাম্মদ জামাল উদ্দিন, চট্টগ্রাম



মন্তব্য