![]()
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু আবিদ। দুর্ঘটনার পর চট্টগ্রামের এপোলো ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার মাথা ও পায়ে অস্ত্রোপচার করেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল ৪ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে চট্টগ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন আবু আবিদ। এর আগে ৩ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল তাঁর। জরুরি একটি মিটিংয়ের কারণে শেষ মুহূর্তে ফ্লাইটটি মিস হলে তিনি সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
পথে দুর্ঘটনার পর তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রামের এপোলো ইমপেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবু আবিদের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। একই সঙ্গে তাঁর পায়েও সার্জারি করা হয়েছে। দুর্ঘটনায় ঠোঁট, মুখ ও বুকে গুরুতর আঘাতের কারণে প্রায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে। দীর্ঘ অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আবিদের পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শুধু হেডলাইন মডিফাই করে পুনরায় দিন



মন্তব্য