শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
 

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতা সুলতান ও আলীর ত্রাস সৃষ্টি: ওসি, ইউএনওকেও জানিয়েও মেলেনি প্রতিকার, জনমনে ক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬

 যুবলীগ নেতা সুলতান ও মোহাম্মদ আলী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে পরিচিত স্থানীয় যুবলীগ নেতা সুলতান ও মোঃ আলীর বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টি, সাধারণ মানুষকে হুমকি-ধমকি এবং বর্তমান বিএনপি সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার তীব্র অভিযোগ উঠেছে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই চক্রটি পর্দার আড়াল থেকে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। তবে তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী শাসনের সময় এই সুলতান ও আলী এলাকায় ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিলেন। এমনকি তৎকালীন সময়ে বিএনপির রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়ে ব্রাহ্মণপাড়ায় যুবলীগের পক্ষ থেকে তারা স্মারকলিপি প্রদানসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের মূল নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানে এই চক্রটি গোপনে সংগঠিত হয়ে স্থানীয় পর্যায়ে বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে এবং দেশের ভেতরে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী নীল নকশা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, এই যুবলীগ নেতাদের দেশবিরোধী ও জনবিরোধী কর্মকাণ্ডের বিষয় সংবাদের কাটিং সহ মৌখিক অভিযোগ সহ বিভিন্ন মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), সার্কেল অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এতসব মাধ্যমে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দ্বারস্থ হওয়ার পরও এখন পর্যন্ত এই অপরাধীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ বা গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তা ও উদাসীনতা এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে।এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল অনতিবিলম্বে ফ্যাসিবাদের এই দোসরদের গ্রেফতার, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিবের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon