![]()
রেজেনা আক্তার , রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অতীতেও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে বিএনপি সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাবে।” অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য