সোমবার, ৩১ আগস্ট ২০২৬
 

সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬

---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা।
‎নীয়রা জানান, ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ‎খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
‎গ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন—সোলেমান তালুকদার, হায়দার আলী, দিগেন্দ্রনাথ সরকার, সাধন কুমার সরকার, ক্ষুদিরাম সরকার, আতাউর ও আব্দুল্লাহ। ‎তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও ব্যবসার মূলধন পুড়ে গেছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon