![]()
শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম।মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বন্দর থানায় কর্মরত এএসআই মোঃ জহিরুল ইসলাম।৩০ই আগষ্ট রবিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় এএসআই জহিরুল ইসলাম কে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে হাতে
সনদ ও ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।এ নিয়ে তৃতীয়বার মতো শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম।
এই বিষয়ে এএসআই জহিরুল ইসলাম বলেন,আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দিক নির্দেশনায় আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি।আমাকে কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি আসা করি এই পুরস্কার আমার কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলবে।



মন্তব্য