মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
 

ডিএমপির জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় আবারো শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬

 ---

বাহাউদ্দীন তালুকদার :
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

সোমবার (১৩ জুন ২৬) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি সূত্রে জানা যায়, জুন-২০২৬ মাসে ট্রাফিক প্রসিকিউশন, ডাম্পিং, সিগনালিং, ছিনতাইকারী গ্রেফতারপূর্বক মালামাল উদ্ধার, ট্রাফিক সচেতনতা কার্যক্রম, ড্রাইভার-হেলপারদের জন্য ফ্রি হেলথক্যাম্প আয়োজন তথা ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় ডিসি ট্রাফিক মিরপুর বিভাগ মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়। একই সাথে মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন ডিএমপির সকল সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

উল্লেখ্য: গত জানুয়ারি ২০২৬ খ্রিঃ হতে জুন ২০২৬ খ্রিঃ পর্যন্ত ডিএমপির ৬ টি মাসিক অপরাধ সভার মধ্যে ৫ বারই(জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে ও জুন) ট্রাফিক মিরপুর বিভাগ শ্রেষ্ঠ স্থান অধিকার করে।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon