রবিবার, ১৬ আগস্ট ২০২৬
 

নবীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬

 ---

মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো আজ ১৬ আগস্ট থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। পক্ষটি চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

১৬ আগস্ট রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা আক্কাস আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নবীনগরের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান কিন্তু ঢাকায় তিনি সরকারি বিশেষ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি তবে তিনি এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন, সংসদ সদস্যের পরিবর্তে উনার প্রতিনিধি দল হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন এলাকায় র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কার পেলেন নবীনগর পৌরসভার ৫ নং ওয়ার্ড মাঝিকারা গ্রামের আব্দুল হাই ওরফে শিশু মিয়ার ছেলে মোঃ মনিরুজ্জামান মনির সহ মোট দুইজন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon