![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪ জন অসহায় রোগীর মধ্যে ২ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ৪ জন দুস্থ ও অসহায় রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার এককালীন চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা করতেই এ অর্থ দেওয়া হয়েছে।



মন্তব্য