রবিবার, ১৬ আগস্ট ২০২৬
 

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
“রুপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা হলরুমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন উপজেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলোটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহমেদ, সাবেক সভাপতি মোঃ সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ অসেল বেপারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মৎস্য চাষ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম ব্যবহার বন্ধ করতে হবে। বিশেষ করে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এসব জালের কারণে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হয়ে এসব অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সফল তিনজন মৎস্য চাষি ও উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মৎস্য চাষে সফল উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon