রবিবার, ১৬ আগস্ট ২০২৬
 

মান্তা জনগোষ্ঠীর পঞ্চম আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬

---

মোঃ আল মাশরাফি, স্টাফ রিপোর্টার

বরিশালে মান্তা জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাঁচটি আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার পঞ্চম ও শেষ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়ন উদ্যোগের আওতায় আয়োজিত পাঁচটি কর্মশালায় মোট ১৫০টি মান্তা পরিবার অংশগ্রহণ করেছে।

আজকের পঞ্চম কর্মশালায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার ৩০ জন মান্তা জনগোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করেন। এর আগে অনুষ্ঠিত চারটি কর্মশালায় বরিশাল সদর উপজেলার লাহারহাট, বেলতলা ও চরবাড়ীয়া এলাকার মান্তা জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ আর্থিক লেনদেন, ডিজিটাল আর্থিক সেবা এবং সচেতনভাবে অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার সেশন পরিচালনা করেন বিকাশের ডিভিশন ম্যানেজার মোঃ নবী এবং ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ। এছাড়া কর্মশালার সার্বিক সমন্বয়ে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ।

অনিশ্চিত জীবিকা ও সীমিত আর্থিক সুযোগের মধ্যে মান্তা জনগোষ্ঠীর পরিবারগুলোকে নিরাপদ ও সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইয়ুথনেট গ্লোবালের বাস্তবায়নে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে মান্তা জনগোষ্ঠীর আর্থিক জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের জন্য আরও নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ভবিষ্যৎ তৈরির পথ সুগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon