![]()
মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, কতরাত আনুমানিক ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কৃষ্ণনগর গ্রামের আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আবু সারোয়ার সহ আরো দুইজন মোট তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১ আগস্ট শনিবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীনগর থানার এস আই রফিকুল ইসলাম যুগের কণ্ঠস্বরকে জানান সারোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাকে ধরতে আমরা অনেক চেষ্টার পর গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবাসহ সারোয়ার এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি, এস আই রফিকুল ইসলাম আরো বলেন এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।



মন্তব্য