![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরের বনফুল এলাকায় আলোচিত শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার পুলিশ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের তৎপরতায় এই সফল অভিযান পরিচালিত হয়, যার ফলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
কালিয়াকৈরের বনফুল এলাকায় কিছুদিন আগে এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় স্থানীয় এক মুদি দোকানি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকলেও পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে। কালিয়াকৈর থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
আসামি গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।



মন্তব্য