শনিবার, ১ আগস্ট ২০২৬
 

১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬

---

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে ১৮টি মামলার পলাতক ও আলোচিত সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার গ্যাংয়ের ৫ সদস্যকে জামালপুর থেকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এবং মামলাটির বাদী ও এসআই মোঃ জাহাঙ্গীর আলম। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৩০ জুলাই ২০২৬ রাত ৯টা ১৫ মিনিটে জামালপুর সদর থানার তিতপল্লা এলাকার একটি তিনতলা বাড়ী থেকে পিচ্চি আকাশকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম নিজেই বাদী হয়ে এ সংক্রান্ত মামলাটি দায়ের করেন। মোঃ নাদিম (২২), মোঃ সুমন হোসেন (২২), মোঃ লিমন হোসেন (২৪), মোঃ বাবু আলী (৩২) এবং মোঃ নাইবুল ইসলাম (৪৫)। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, পিচ্চি আকাশ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানা ও স্থানীয় ব্যবসায়ীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। আকাশের বিরুদ্ধে দস্যুতা, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার দেখানো স্থান কালিয়াকৈরের হরতকীতলা এলাকার জঙ্গল থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৩১ জুলাই বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon