শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
 

কাশিয়ানীতে পল্লী চিকিৎসকের বাড়িতে সিঁধ কেটে চু’রি; নগদ টাকা ও মোবাইল লু’ট, চো’র ফেলে গেল টর্চলাইট!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬

 ---

ডাঃমোঃ ইলিয়াস বিশ্বাস গোপালগঞ্জ কাশিয়ানী (প্রতিনিধি)
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাইরপাড়া গ্রামে চু’রির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে ওই গ্রামের শেখর চন্দ্র বিশ্বাসের বাড়িতে এই চু’রির ঘটনা ঘটে।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শেখর চন্দ্র বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন পল্লী চিকিৎসক নিখিল সরকার। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার ঘরের সিঁধ কা’টা।ল্লাশি করে দেখা যায়, চোর’চক্র তার ঘর থেকে নগদ ৬ হাজার টাকা এবং একটি ফোন নিয়ে গেছে। তবে তাড়াহুড়ো করে পালানোর সময় চো’রেরা ভুলবশত একটি টর্চলাইট ফেলে রেখে গেছে।
এই ঘটনার পর এলাকায় চরম আ’তঙ্ক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অ’ভিযোগ, এলাকায় ইদানীং চু’রির ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

প্রতিনিয়ত এমন চু’রির ঘটনায় সাধারণ মানুষ এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাজাইল ইউনিয়নের সাধারণ মানুষ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon