![]()
এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধি
২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। জ বুধবার (০৮ জুলাই) তিনি জেলা সদরের অন্যতম প্রধান পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। রিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন। তিনি পরীক্ষার্থীদের আসনের বিন্যাস, কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, শিক্ষক, দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা, নকল ও অসদুপায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা এবং নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সকল



মন্তব্য