![]()
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের রাখাল ভোগা গ্রামের সন্তান আতিকুর রহমান মিঠু। গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক পত্রে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ২নং ফতেপুর ইউনিয়নের রাখাল ভোগা গ্রামের সন্তান আতিকুর রহমান মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়।
আতিকুর রহমান মিঠু এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি বাংলায় মাস্টার্স সম্পন্ন করেছেন সরকারি তিতুমীর কলেজ থেকে। ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেতা একাধিক রাজনৈতিক মামলা হামলার সম্মুখীন হয়ে জুলাইয়ের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আতিকুর রহমান মিঠু সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



মন্তব্য