![]()
স্টাফ রিপোর্টার
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৬ উপলক্ষে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মিরাজ হোসেন।
সম্প্রতি নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তিনি সাংবাদিক সমাজের উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়ন সংগ্রহের পর মোঃ মিরাজ হোসেন বলেন, “এই গুরুত্বপূর্ণ অগ্রযাত্রায় প্রিয় সহকর্মী, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করছি।” তিনি আরও জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনকে শক্তিশালী করতে তিনি কাজ করতে আগ্রহী।
তিনি পেশাগত দায়িত্ববোধ, নৈতিক মূল্যবোধ এবং সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব গড়ে উঠবে।



মন্তব্য