শনিবার, ৭ মার্চ ২০২৬
 

জাতীয় নির্বাচন শেষ হতেই সিটি নির্বাচনের প্রস্তুতি, তরুণদের অংশগ্রহণে নতুন উদ্দীপনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মার্চ ২০২৬

 ---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা। বিশেষ করে কাউন্সিলর নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ও আগ্রহ চোখে পড়ার মতো।

এমনই এক তরুণ প্রার্থী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী স্বপন শেখ। সম্প্রতি তার সঙ্গে কথা বলে জানা যায় তার রাজনৈতিক জীবন, পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে।

স্বপন শেখ ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ভাটারা থানা যুবদলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বিগত সরকারের সময় নানা হামলা ও মামলার শিকার হয়েছেন বলে জানান।

শিক্ষাজীবনে স্বপন শেখ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

স্বপন শেখ একটি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বড় ভাই ভাটারা থানা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবার থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান।

 

কেন এখনই কাউন্সিলর নির্বাচনে?

এই বিষয়ে স্বপন শেখ বলেন, “দেশকে এগিয়ে নিতে শিক্ষিত তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণরাই পারে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে। ইতিহাসে আমরা দেখেছি—১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। সাম্প্রতিক সময়েও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা তরুণরা একসঙ্গে কাজ করেই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

 

নির্বাচিত হলে কী করবেন?

কাউন্সিলর নির্বাচনে জয়ী হলে কী কাজ করবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমি যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারি, তাহলে প্রথমেই ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ শুরু করব। যাতে আমাদের তরুণ সমাজ নেশার দিকে না ঝুঁকে পড়ে। পাশাপাশি চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, “আমার ওয়ার্ডে পর্যাপ্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোকে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করব। সাধারণ মানুষের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বেকার তরুণদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে।”

স্বপন শেখ বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তরুণরা কাজ করতে চাই। এখনই সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।”

শেষে তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আমি যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি—সেজন্য সবার দোয়া ও সমর্থন চাই।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon