বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 

গাবতলীতে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন ট্রাফিক ডিসি ছানোয়ার হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মার্চ ২০২৬

 

 ---

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুরে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক, মানবিক এবং কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (০৪ মার্চ ২৬) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এই পুলিশ বক্সের উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আমাদের ট্রাফিক সদস্যরা শীত–গ্রীষ্ম–বর্ষায় অত্যন্ত বৈরী পরিবেশে ডিউটি করে থাকে। যেহেতু তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, তাই তারা নামাজ ও ফ্রেশ হওয়া বা ওয়াশরুম ব্যবহারের উপযুক্ত স্থান পাননা। বিশেষ করে নারী পুলিশ সহকর্মীরা বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে ডিএমপি এই উদ্যোগ গ্রহণ করেছে। ভালো কর্মপরিবেশ ট্রাফিক পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করি।

 

 

এ সময় ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ সুমন, ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, সার্জেন্ট আব্দুর রউফ সহ মিরপুর ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon