![]()
শরীফ আহমেদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেছেন, আমাদের অনেক কাজ করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা অনেক কষ্ট করেন। সুতরাং আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের যুবসমাজের পাশেও দাঁড়াতে হবে।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সহ জেলা বিএনপির সাবেক সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ সকল অঙ ও সহযোগী সংগঠনের নেত্রিবিন্দ উপস্থিত ছিলেন।
![]()
এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ সহ বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনি সমাবেশে যোগ দেন। বেলা ১২টার আগেই সমাবেশস্থল এবং তার আশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়।



মন্তব্য