বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 

কচুয়া প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫

---

বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কচুয়া প্রেস ক্লাব। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কচুয়া প্রেস ক্লাব কার্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের অবদান ও স্বাধীনতার প্রাক্কালে তাঁদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরা হয়।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার কথা উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ নুরুল ইসলামসহ প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জাতীয় ঐক্য কামনায় দোয়া ও মোনাজাত  করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon