বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে ট্রাক মার্কার উঠান বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের বিজয় নিশ্চিত করতে গোয়ালন্দ পৌরসভায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় গোয়ালন্দ পৌর ১ নং ওয়ার্ড হাউলী কেউটিল নিজ বাড়ীর সামনে  আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর খান। তিনি তার বক্তব্যে বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। ট্রাক মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।”

 

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতি দমন, যুবকদের কর্মসংস্থান ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এ অনুষ্ঠানে  জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ শাহিন আলম বলেন,”তিনি তরুণ ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণঅধিকার পরিষদ সবসময় দেশের ছাত্র–যুবকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা যুব‌অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি  রাকিবুল ইসলাম রাকিব, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান,গোয়ালন্দ উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তব্য দেন আরও স্থানীয় নেতৃবৃন্দ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা। বক্তারা আসন্ন নির্বাচনে ট্রাক মার্কার পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে গণঅধিকার পরিষদ, গোয়ালন্দ পৌরসভা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon