বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পাথরঘাটায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, বেতন গ্রেড উন্নীতকরণ ও পদোন্নতি কাঠামো সংস্কারসহ দাবির প্রেক্ষিতে বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিবারকল্যাণ বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। টানা আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মীদের ঘোষণা অনুযায়ী, ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা ১০ দিন কর্মবিরতি পালন করা হবে। এ সময় ‘পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ’-সহ সকল ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানববন্ধনে অংশ নেন পাথরঘাটা উপজেলা পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবারকল্যাণ সহকারীসহ বিভিন্ন পদমর্যাদার  কর্মীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও নিয়োগবিধি কিংবা পদোন্নতি কাঠামো সংস্কারে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাদের জীবন-জীবিকা ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন—পক কুমার হাওলাদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এপিআই); মীমা আক্তার, পরিবারকল্যাণ পরিদর্শিকা; সাম্মৎ রহিমা বেগম, পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ)।

পরিকল্পনা পরিদর্শক দীপক কুমার হাওলাদার বলেন,সারা দেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে আমরা ৩৩ হাজার ৭১০ জন মাঠকর্মী দম্পতি নিবন্ধন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রচার, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদানসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করি। অথচ রাজস্বখাতভুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘ এক যুগ ধরে আমাদের কোনো পদোন্নতি হয়নি। এটি সরাসরি মাঠপর্যায়ের কর্মীদের প্রতি অবিচার।”

পরিবারকল্যাণ পরিদর্শিকা শামীমা আক্তার বলেন, ২৬ বছর ধরে একই গ্রেডে পড়ে আছি। কিছু নির্দিষ্ট শ্রেণিকে সুবিধা দিয়ে আমাদের ৩৩ হাজার কর্মীকে বারবার বঞ্চিত করা হয়েছে। বিদ্যমান নিয়োগবিধি সংশোধন না হওয়ায় বেতন গ্রেড, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।

এফডব্লিউএ রহিমা বেগম বলেন,খিত আবেদন, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, সংবাদ সম্মেলন সবই করেছি। তারপরও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের এক দফা দাবি—প্রস্তাবিত নিয়োগবিধির দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

কর্মবিরতির কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম শ্লথ হয়ে পড়েছে বলে জানা গেছে। এতে সাধারণ জনগণ বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবার গ্রহীতা পরিবারগুলো ভোগান্তিতে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon