বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

কাউখালীতে চার দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পরীক্ষাও বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

 সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবি পূরণে সরকারের সাড়া না পেয়ে কঠোর আন্দোলনে নেমেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের কর্ম বিরতিতে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন স্কুল দুটির শিক্ষকেরা।

কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম বলেন, সরকার যদি তাঁদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।

কাউখালী কেজি ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ার সহকারী মোঃ মিল্টন হোসেন বলেন, আমাদের কর্মসূচির কারণে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবক মহলের কাছে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। সরকার আমাদের ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করলে আমরা পরবর্তীতে সমন্বয় করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব, যাতে শিক্ষার্থীদের কোন সমস্যা না হয়।

কাউখালী সরকারি এস বি বালিকা  উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতী বলে, গত ২০ নভেম্বর থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে।  আজ সকালে পরিক্ষা দেয়ার জন্য স্কুলে আসলে স্যাররা তাদের আন্দোলনের জন্য আমাদের  আজকের পরিক্ষা নেননি। তাই আমরা পরিক্ষা না দিয়েই বাড়িতে চলে আসছি।

সরকারি কাউখালী কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী নকিব ও আব্দুর রহমান খন্দকার বলেন আমাদের আগামী দিনের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে কিনা বলতে পারি না। পরীক্ষার মাঝে স্কুল বন্ধ করে দেওয়া আমাদের লেখাপড়ায় ভিন্ন সৃষ্টি হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon