![]()
এনামুল হক, বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন ঈদগা মাঠে মঙ্গলবার ৮ই জুলাই সকাল ১১ টায় বিএনপির উপজেলা আহ্বায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য এলিজা জামান, নজরুল ইসলাম খান, আফজাল হোসেন টিপু, সাইদুল ইসলাম কিসমত, নাসির উদ্দিন ফকির, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন পর্যায়র বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৩৫৫ জন কাউন্সিলেনের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবিরকে সভাপতি, সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদকে সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, জিয়াউল হাসান নিক্সন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান।



মন্তব্য