বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
 

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬

 ---

মোঃ রাকিব উদ্দিন ফয়সাল ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইটি দেশীয় তৈরি পাইপগান, দুইটি চাপাতি ও একটি রামদাসহ রাসেল বেপারী ও জুয়েল বেপারী নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী বেপারীর ছেলে রাসেল বেপারী এবং রাসেল বেপারীর ছেলে জুয়েল বেপারী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তিনি জানান, ডিউটিরত অবস্থায় খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান, দুইটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon