![]()
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি ভিন্ন ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারসে চলছে অবৈধ ড্রেজার ব্যবসা ও বালু উত্তোলন। এর ফলে হুমকিতে পড়েছে স্থানীয় কৃষিজমি, ঘরবাড়ি এবং সরকারি রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দাদের মাঝে এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ৯নং ইব্রাহিমপুর ইউনিয়নে (৯নং ওয়ার্ড) জনৈক সালমান জমাদ্দার নামের এক ব্যক্তির নেতৃত্বে এই অবৈধ ড্রেজার সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্রমতে, সালমান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটান। গত ৫ই আগস্টের পর নাশকতার মামলায় তিনি কারাবরণ করেছিলেন। সম্প্রতি জামিনে বা মুক্ত হয়ে আসার পর তিনি পুনরায় এই অবৈধ ড্রেজার সিন্ডিকেট সক্রিয় করেছেন।অন্যদিকে, উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া পশ্চিম পাড়ায় টিটু মিয়া নামের আরেক ব্যক্তির মালিকানাধীন আরেকটি অবৈধ ড্রেজার দিন-রাত বালু উত্তোলন করে যাচ্ছে।সরেজমিনে ও স্থানীয়দের সহায়তায় দেখা গেছে, এই দুটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশেপাশের ফসলি জমি ও গ্রামীণ রাস্তাঘাট চরম ভাঙন ও ধসের হুমকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়রা এই ড্রেজার ব্যবসার বিরুদ্ধে সরাসরি ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণ সংগ্রহ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও সরকারি সম্পদ রক্ষার্থে ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
অবিলম্বে এই দুটি স্থানে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে অবৈধ ড্রেজার সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন।



মন্তব্য