![]()
মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মঙ্গলবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট এ আয়োজন হয় উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় আনন্দ পল্লী পার্কে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিজিএমইএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি মিসেস সেলিনা জামান,জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দীন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহম্মেদ টুটুল,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আলী আহমেদ, তারাবো পৌর যুবদলের সদস্য সচীব কাজী আহাদ প্রমূখ।



মন্তব্য