মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
 

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক পানিতে, যান চলাচল বন্ধ – ভোগান্তিতে এলাকাবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫

---

আব্দুল্লাহ আল মামুন স্টাফ রিপোর্টার:

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সন্ন্যাসী মহাসড়কের চন্ডিপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। শুক্রবার সকালে অতিরিক্ত কয়লা বোঝাই একটি মালবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় ভার সইতে না পেরে ভেঙে যায়। ফলে ট্রাকটি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়।


এ ঘটনায় কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। জরুরি পণ্য পরিবহনসহ যাত্রী সাধারণকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এলাকাবাসীর অভিযোগ, পুরনো ও ঝুঁকিপূর্ণ এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। বর্তমানে বিকল্প কোনো রাস্তা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon