![]()
প্রতিনিধি যুগের কণ্ঠস্বর: বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) আয়োজিত বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাব। ২৪-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বশিক্ষিত বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ দেওয়া হয়।সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্যরা মেলায় “Producing Electricity from Geothermal Energy” শীর্ষক একটি গবেষণাধর্মী প্রজেক্ট উপস্থাপন করেন। প্রকল্পটি সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম মোমেনের নেতৃত্বে তৈরি করা হয়, যেখানে মডারেটর ড. অধ্যাপক শামসুন্নাহার সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন।
সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম মোমেন বলেন, “বিজ্ঞান ক্লাব আমাদের কলেজের স্থায়ী সংগঠন, যা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য নিরলসভাবে কাজ করছে। বিজ্ঞান শিক্ষাকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবজীবনে প্রয়োগ করা, নতুন চিন্তাধারা সৃষ্টি করা এবং সহজলভ্য দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রা সহজতর করাই আমাদের লক্ষ্য। জাতীয় পর্যায়ের এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের ক্লাবের কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আমাদের ‘Geothermal Energy থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্পটি প্রশংসিত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”
বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলায় আগত দর্শনার্থী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, “এ ধরনের প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তাধারা প্রকাশের সুযোগ পাচ্ছে। এমন আয়োজন দেশের ভবিষ্যৎ বিজ্ঞানীদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের এই সফল অংশগ্রহণ ভবিষ্যতে বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে আশা করা যায়।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য