রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

ক্যান্টিন বন্ধুমহলের উদ্যোগে নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৩

---

ইমরান হোসেন তালহা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

‘ক্যান্টিন বন্ধুমহল’ সংগঠনটি বলে মানুষ মানুষের জন্য ও তারা নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শীতার্তদের মাঝে গোলাম সারোয়ার স্মরণে শীতবস্ত্র বিতরণ করেছে‘‘ক্যান্টিন বন্ধুমহল’সংগঠনটি।

সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু।

বুধবার (১১ জানুয়ারি) বিকালে চাষাঢ়া এস আর এন্টারপ্রাইজ অফিসের প্রধান ফটকের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।ক্যান্টিন বন্ধুমহলের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ কর‍া হয়।

এ সময় শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু বলেন, শীতার্তদের মধ্যে বিত্তবানদের এখনই শীতবস্ত্র বিতরণ করার আহবান জানাই। দেশের শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সংগঠন বা ব্যক্তির উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন ক্যান্টিন বন্ধু মহলের সদস্য নূরে আলম রিপন, শরিফ, ইসমাইল দেওয়ান বিদ্যুৎ, রনবীর রায়, রনক, শেখ মাহবুবুর রহমান, তারেক সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, লিটন সাহা, মো. আলী বুলবুল, শাহিন, সেলিম, আলমগীর হোসেন শাহিন, মো. শাহিন সরকার, রিয়াজ, নিয়াজ, রতন, রঞ্জন, কামরুল, রিপন মামা, লিটন চাচা, সুজন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon