শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩

---
মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে।

১০ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৩ইং তারিখ বিকাল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ. সালাম প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তিনটি কারনে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন ছিল।
প্রথমত,স্বাধীনতার পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশকে পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, স্বাধীন বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত করার জন্য বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন ছিল।
তৃতীয়ত,ভারতীয় মিত্রবাহিনীদের দেশত্যাগেও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন ছিল।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের আতা’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটি. এম. পিয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম চিশতীসহ উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon