রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

পাঁচ দিন পর নিখোঁজ দুই জেলের একজনের লাশ উদ্ধার, অপরজন রয়েছে সাগরে ভাসমান

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩

ছবি: ইন্টারনেট
জাকির হোসেন খান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটার দুই নিখোঁজ হওয়া জেলের মধ্যে বায়জিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং অপর জেলে ইউসুফ বেপারির মরদেহ ভাসতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ বেপারির বাবা আব্দুর রহমান বেপারি।

গত ৩ জানুয়ারি মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজার সদাই নিয়ে ইউসুফ ও বায়েজিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেন। পরে গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় ট্রলার ডুবে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আব্দুর রহিম বেপরির ছেলে ইউসুফ বেপারি (২৩) ও আমিন বেপারি ছেলে বায়েজিদ (১৭) নিখোঁজ হয়।

১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করা হয। ওই দিন সকালে বায়জিদ ও ইউসুফের মরদেহ ভাসতে দেখে সগির হোসেন নামে এক মাঝি।

উদ্ধারকৃত জেলে বাইজিদের মা বায়েজিদের মা পারভীন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর ছেলে বায়েজিদ ফোন করে জানায়, তাদের ট্রলার ডুবে গেছে। তারা দুজন একটি কর্কশিটের ওপর ভেসে আছে। তাদের তাড়াতাড়ি উদ্ধারের জন্য সাহায্য চায় তারা। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সাধারণ সম্পাদক মাসুম জানান, নিখোঁজদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার গত চারদিন নদীতে তল্লাশি করছে। মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর জেলে উদ্ধার চেষ্টা চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon