![]()
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরে শীতার্ত সাধারন মানুষের মাঝে শীতবস্তু কম্বলও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া ও পাঁচ নাম্বার লঞ্চ টার্মিনাল ঘাট, খানপুরসহ,শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গরিব অসহায় রাস্তায় শুয়ে থাকা মানুষদের শীতবস্তু কম্বল ও নগদ টাকা বিতরণ করে নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম উসমান সাহেবের একমাত্র ছেলে ও নারায়ণগঞ্জ তরুণ সমাজের আইকন এ কে এম আজমির উসমান ও তার সহধর্মিনী সাবরিনা ওসমান জয়া ।
শীতবস্ত্র বিতরণের সময় নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সাহেবের ছেলে আজমির উসমান বলেন,কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে কনকনে ঠাণ্ডা ,শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এক টুকরো শীতের কাপড় তাদের জন্য যেন শত আরাধনার ধন।
শীতের তীব্রতাকে উপেক্ষা করার জন্য আমরা রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আপনি যে পথ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন সেই পথে বসবাসরত মানুষগুলোর দিকে কি একটু খেয়াল করেছেন ।
সে আরো বলে ,আমাদের যাদের পুরনো গরম কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, চাদর রয়েছে সেগুলো দিয়েও আমরা সহায়তা করতে পারি এছাড়াও শীতবস্ত্র আর্থিক সাহায্য করতে পারি।
তাই আমি শীতার্ত মানুষের পাশে অর্থবান ও সচ্ছল মানুষদের দাঁড়ানোর আহ্বান জানাই ।



মন্তব্য