![]()
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিসি-১, এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৭ জানুয়ারী ২০২৩ তারিখ ভোরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৮৪০ পিস ইয়াবা সহ আসামী মোঃ মনিরুজ্জামান (২৩), পিতা-মানিক মিয়া, মাতা-মৃত মোরশেদা বেগম, গ্রাম-কাউনিয়া, থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-খাইকর, বোডবাজার, থানা-গাছা, জেলা-গাজীপুর’কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে রাফি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান (২৩) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশে-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে র্যাব-১১ এর কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।



মন্তব্য