![]()
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
র্যাব-১১, সিপিসি-১,নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ জানুয়ারী ২০২৩ তারিখে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিশনন্দি এলাকায় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয় করতে পারে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ মাহাবুবুর রহমান (৪৭), পিতা-মৃত তাজুল ইসলাম, সাং- রহমতপুর, টাকুই, সাহেবাবাদ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা; ২। ফুলমিয়া (৫১), পিতা-মৃত সুন্দর আলী, সাং- দেওউশ, শশীদল (সুন্দর আলীর বাড়ী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা; ৩। জালাল আবেদীন @ জয়নাল আবেদীন (৭২), পিতা-মৃত আঃ গণি, স্থায়ী সাং-বাসা নং-৯৮, খালিষকারটেক, ঘোড়াশাল, ঘোড়াশাল পৌরসভা, থানা-নরসিংদী, জেলা-নরসিংদী এ/পি সাং-খালপাড়, আলাউদ্দীন স্টোর, থানা- নরসিংদী, জেলা-নরসিংদী; ৪। হাছিবুল হাছান (২৪), পিতা- মোঃ খশরু মাস্টার, স্থায়ী সাং-শরীফপুর (শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে), মিরপুর, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এ/পি সাং- বসুন্ধরা আবাসিক এলাকা, ব্লক-জি, রোড-০৪, হাউজ নং-২৪৫, থানা-বাড্ডা, জেলা-ঢাকা এবং ৫। মোঃ সিফাতুল ইসলাম শাওন (২২), পিতা-শরিফুল ইসলাম, স্থায়ী সাং-কাজীবাড়ী, পূর্বপাড়া, নবীনগর পৌরসভা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি সাং- বসুন্ধরা আবাসিক এলাকা, ব্লক-জি, রোড-০৪, হাউজ নং-২৪৫, থানা-বাড্ডা, জেলা-ঢাকা।
এসময় গ্রেফতার কৃত আসামিদের কাছ থেকে মাদকদ্রব্য ২৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৯৭৬৪/- টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৭ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১১।
গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।



মন্তব্য