![]()
আবিদ উল্যাহ জাকের,
ঢাকাস্থ হাতিয়া দ্বীপের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা এর নবীণ বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজ উদ্দিন লেকচার হলে অনুষ্ঠিত্ব এ নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, ডাঃ মুহাম্মদ ইউসুফ।
হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা এর সভাপতি জনাব জিল্লুর রহমান তাফহীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া দ্বীপ সমিতি এর সাধারণ সম্পাদক জনাব আজহার উদ্দিন যতন,পূবালী ব্যাংকের এজিএম জনাব মুজাহিদুল ইসলাম,ডঃআজগর হোসেন,ফজলে রাব্বি রবনা সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ঢাকাস্থ হাতিয়া দ্বীপের সকল ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠন করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এসময় হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা এর পূরানো কমিটি বিলুপ্ত করে মোহামিনুল ইসলাম সালমান কে সভাপতি,মানজুরুল হক তানভীর কে সাধারণ সম্পাদক, আমিরুল ইসলাম জিহাদ কে সাংগঠনিক সম্পাদক,করে কমিটি গঠন করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



মন্তব্য