সোমবার, ২৩ মার্চ ২০২৬
 

বরিশাল মেহেন্দিগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও মুক্তিযোদ্ধা কে মারধরের অভিযোগ

JK0007
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২

---

ভোলা প্রতিনিধিঃ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদের (ইউপি) চেয়ারম্যান ও আলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম (৫০) এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম স্বজনপ্রীতি অর্থ আত্মসাৎ সহ প্রবীন একজন মুক্তিযোদ্ধা কে মারধরের মতো অভিযোগ পাওয়া গেছে। ১৪ অক্টোবর (শুক্রবার)সাংবাদিকদের কাছে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ করে এলাকাবাসী ও স্থানীয় ত্যাগী আওয়ামীলীগ নেতা কর্মীরা জানান চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ভূমিদস্যুতা, ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ আত্মসাৎ একাদিক অনিয়ম দুর্নীতি এলাকায় দলীয় কোন্দল উস্কে দেয়া সহ দলীয় ত্যাগী নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

এদিকে এইসমস্ত ঘটনার,মুল নেপথ্যে মদদদাতা স্থানীয় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের বহিস্কৃত নেতা পংকজ নাথ, বলে জানান তারা, উক্ত ইউনিয়নের একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক খান (৭০) জানান, তাকেও বিভিন্নভাবে হয়রানি ও মারধর করেছন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ বারেক খান আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য সে সহযোগিতা দিচ্ছেন তা থেকে আমাকে বঞ্চিত, করেছেন চেয়ারম্যান তা নিয়ে আমার কোন দুঃখ নেই কিন্তু আমাদের যে আওয়ামী লীগের দলীয় পার্টি অফিস রয়েছে সেই অফিসে আসতে দিচ্ছে না, আসলেই আমাদেরকে চেয়ারম্যানের ভাড়াটিয়া গুন্ডাদের দারা মারধর করেন আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি তারা এর সুষ্ঠু বিচার চাই বিচার মাননীয় প্রধান মন্ত্রী’র কাছে।

জানা যায় অভিযুক্ত শহিদ শেখ আলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনীত ২০১৭ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি বরিশাল ৪ আসনের( হিজলা মেহেন্দিগঞ্জ) সংসদ, পংকজ নাথ এর অনুসারী এই বিষয় চেয়ারম্যান শহীদ শেখের বাড়িতে গিয়ে দেখা যায়, বাসার দরজায় তালা দেওয়া, মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি রেগে যান, গণমাধ্যম কর্মী পরিচয় পেয়েও বেপরোয়া কথাবার্তা বলে ফোন কেটে দেন। গিয়ে দেখা যায় আলিমাদ ইউনিয়নের রাস্তা ঘাট এবং এলাকার অবস্থা বেশি একটা ভালো না, সাধারণ মানুষ পাচ্ছেন না কোন সহযোগিতা পাশে পাচ্ছেনা এলাকার কোনো জনপ্রতিনিধিকে,উক্ত অভিযোগ এর বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি,তবে সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়র জনাব কামাল খান,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমপি পংকজ নাথের ছত্রছায়ায় আলিমাবাদ এর চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম এসব অপকর্মের সাথে জড়িত আছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon