![]()
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত চেয়ারম্যান মার্কেটের (২য়তলায়) নুরজাহান-জলিল স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়।
শুক্রবার(২সেপ্টেম্ব)বিকাল চারটার দিকে শিকলবাহা মাষ্টারহাট এলাকায় পাঠাগারটি শুভ উদ্বোধন করেন “প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এসময় তিনি বলেন, আমার নির্বাচনি ইশতেহারে বলেছিলাম আমার ইউনিয়নে পাঠাগার গড়ে তুলবো। ইতিমধ্যেই ইউনিয়নে দুটি পাঠাগার গড়ে তুলেছি।একটি পাঠাগার গড়ে তোলা কত কষ্টের তা সবার ও অজানা, অনেক পরিশ্রম দিতে হয়েছে পাঠাগারটি উদ্বোধনের জন্য। আগামীতে পাঠকের উপর নির্ভর করে আরো পাঠাগার গড়ে তুলা হবে বলে আশ্বাস দেন তিনি।
এসময় সভাপতিত্ব করেন এডভোকেট জামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নুরজাহান–জলিল স্মৃতি পাঠাগারের পরিচালক
নাসরীন জাহান শাহীন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদান ইউনিভার্সিটির প্রো. ভাইস চ্যান্সেলর প্রফেসর আলহাজ্ব মহিউদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী আব্দুস সাত্তার রনি, আলহাজ্ব মহিউদ্দিন বকুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুদ্দিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় মান্যগন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মোবাইল আর ইন্টারনেটের অতি ব্যবহারের কারণে এখন বই পড়া থেকে পাঠক অনেক দূরে। এ রকম ছোট ছোট উদ্যোগ পাঠককে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি,
শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
মুহাম্মদ আয়াজ কর্ণফুলী প্রতিনিধি



মন্তব্য