বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
 

কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬

 ---

ঝালকাঠি প্রতিনিধি

দেশের সকল উপজেলার একটি করে ব্লক (৩টি ওয়ার্ডে) কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের একটি ব্লকে চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামি ৮ আগষ্ট পর্যন্ত। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসারগণ ওই ব্লকের কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্টি করছেন। উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী জানান, তথ্যে কৃষক/কৃষানী তার স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের মুলকপি ও নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করে এন্টি করা হচ্ছে। উপসহকারি কৃষি অফিসার মো.আমিরুল ইসলাম জানান, কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমুল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ পাবেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম জানান, সারা দেশের ন্যায় কৃষক স্মার্টকার্ড বাস্তবায়নের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামি ৮ আগষ্ট পর্যন্ত। শুধুমাত্র যারা কৃষির সাথে জড়িত তারাই এ কার্যক্রমের আওতায় আসবেন। খানা প্রতি একটি করে কার্ড পাবেন। কৃষি বিষয়ক সঠিক তথ্য দিয়ে, কৃষি অধিদপ্তরকে সহায়তা কামনা করেন তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon