![]()
জাহিদ হাসান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচটি পৃথক স্থানে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের উপপরিদর্শক আসাদুল হক ও তাঁর টিম।
অভিযান চলাকালে ইয়াবা (অ্যামফিটামিন), গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের অপরাধের ধরন বিবেচনায় ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কাজিপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এছাড়া সফলভাবে অভিযান পরিচালনায় সহযোগিতা করায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।



মন্তব্য