সোমবার, ১ জুন ২০২৬
 

শ্রীপুরে মুরগির খাদ্য বহনকারী ট্রাক উল্টে একজন নিহত

JK0007
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২

---
গাজীপুরের শ্রীপুরে হাসি খালি এলাকায় মুরগির খাদ্য বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে মাওনা-কালিয়াকৈর সড়কের সিংগারদীঘি গ্রামের হাসিখালি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার( ২৪ আগস্ট) সকালে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওনা কালিয়াকৈর সড়কের মাওনা ইউনিয়নের সিংগারদীঘির হাসিখালি সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির হেলপার প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলী বাবুল শ্রীপুর

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon