মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

JK0007
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২

---
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দিপু মনি (এমপি) ও একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।

আজ বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা,পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি, রাকিব চৌধুরী

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon