সোমবার, ১ জুন ২০২৬
 

ফতুল্লায় ৯৭৫ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের জালে ৪, পলাতক ৪

JK0007
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২

---

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এক সহযোগিসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মানিক (৪১), পিতা-মৃত আব্দুল সোবাহান, গলাচিপা মসজিদ, গোয়ালপাড়া ডিএন রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ, মোঃ আলতাফ হোসেন (৪৫), পিতা-মৃত নূর ইসলাম মিয়া, উত্তর নরসিংপুর, দিঘুলিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, মোঃ তোতা মিয়া (৩৮), পিতা-মৃত আব্দুস সাত্তার, কলেজ রোড (আওয়াল চেয়ারম্যানের বাড়ির গলি), গলাচিপা, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং তাদের সহযোগি মোঃ তুষার আহমেদ (২৮), পিতা- রেজাউল করিম, নেহাচর, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। এসময় পালিয়ে গেছে আরও ৪ মাদক ব্যবসায়ি।

র‍্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, মো: মানিক, আলতাফ হোসেন ও তোতা মিয়াকে ফতুল্লার কাশীপুর এবং দেওভোগ এলাকা হতে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সহযোগী অপর মোঃ তুষার আহমেদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারের পূর্বেই তুষার আহমেদের সহযোগীতায় উক্ত মাদক ব্যবসার কাজে জড়িত অপর চার আসামী যথাক্রমে মোঃ শাহাবুদ্দিন (৪২), মোঃ রাব্বি মোল্লা (২৮), সোহেল (৩০) এবং আলম (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নারায়নগঞ্জ প্রতিনিধি, মোঃ ইমরান হোসেন তালহা

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon